Total Pageviews

Tuesday, January 20, 2026

দুই কবিতা ––অনিতা চক্রবর্তী

 


১. নিবেদন


লেখিকা: অনিতা চক্রবর্তী


রৌদ্র তীব্রতা দিচ্ছে, গরমে কোলা কলি,

এসি না হলে চলছে না, ঝমঝম বৃষ্টি হলে ভালো।

হিসাব করতে হবে প্রকৃতির দান, অবদান,

ক্ষুব্ধ হয়ে ওঠে, অনুতাপ করে।

মগন পরিশ্রমের ফসল ঝরছে জলে,

বিনাশ হয় বড় কাল প্লাবনে।

হাহাকারে ভরে যায়,

মুখে অন্ন জুটাবে কে?

দিতে যেতে হবে ঋণ, অনুদান

প্রকৃতির রোষ থেকে বাঁচো।

করোনা তা তুচ্ছতাচ্ছিল্য, করোনা আক্ষেপ—

বসুমতী কৃপণ নয়, তোমায় জানিবে মান

করো চক্ষু উন্মোচন, হও বলবান, হাল ধর জীবনের।



২. জবাব দিবি না


লেখিকা: অনিতা চক্রবর্তী



ওমা, কি করে বেলা হলো এতদূর,

আর এই তো গেলো খোকা স্কুল।

এই এসে গেলি এরই মধ্যে?

টিফিন খেলি কখন?

পোলাও টুকু ফেলে দিসনি ত?

বোতলও টুকু ফেলে দিসনি তো?

পেয়ারার টুকরোগুলি চিবিয়ে খেয়েছিলি তো?

আর ওই যে জুতো জুড়ো রেখেছিস রেকে 

Uniform hanger-এ টাঙিয়ে।

বেগ টা রাখোনা বাপু যতনে টেবিলে

discipline শিখাতে পেরেছি

hygiene ও handwash এর স্প্রসহীন ফোটাই 

smart বুঝি হয়েই গেছিস! মাকে জবাব দিলিনা,

মানবতা, বিবেক, শ্রদ্ধা এসব কোথায়?

ধর্ম যে শিক্ষা সংস্কৃতিতে ভুলে গেলি,

অবজ্ঞা কখনো গুরুজনে করিয় না,

বিশেষত মা জননী ও জন্মদাতা পিতাকে 

এরা পরম দাতা শিক্ষক। 

No comments:

Post a Comment

अंधेरा या रोशनी

लोग कहते हैं—काली अँधेरी रात बीत जाएगी, सुबह की पहली किरण के साथ खुशियाँ आएगी। अँधेरी रात शायद किसी को पसंद नहीं आती, मगर यह रात मुझे बहुत ह...